অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জরিমানা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর চাটখিলে দিনের বেলায় জরিমানার ভয়ে রাতের বেলায় গোপনে অবৈধ ভাবে কৃষি জমি থেকে ভেকু দিয়ে সারা রাত

2024-04-27T18:00:12+00:00
2024-04-27T18:37:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জরিমানা
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ৬:০০ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৪ ৬:৩৭ পিএম  (ভিজিট : ৩০০)
X

নোয়াখালীর চাটখিলে দিনের বেলায় জরিমানার ভয়ে রাতের বেলায় গোপনে অবৈধ ভাবে কৃষি জমি থেকে ভেকু দিয়ে সারা রাত মাটি কাটছে মাটি দুস্যরা।

বিষয়টি চাটখিল উপজেলা প্রশাসনের নজরে আসলে ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত নেয় প্রশাসন। আজ ২৭ এপ্রিল শনিবার নোয়াখলা ইউনিয়নের সাধুরখিল এলাকায় কৃষি জমি হতে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে মাটি দুস্য আবুল খায়ের এর ছেলে আব্দুল মান্নানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক ০১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান।

ভ্রাম্যমান আদালত সূত্রে বলছে, রাতের বেলায় ফসলি জমি থেকে মাটি কাটার খবর পাওয়ায় পযর্বেক্ষনের মাধ্যমে সকালে ঘটনাস্থলে গিয়ে  নোয়াখলা ইউনিয়নের সাধুরখিল এলাকায় কৃষি জমি হতে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে মাটি দুস্য আবুল খায়ের এর ছেলে আব্দুল মান্নানকে

 এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

স্থানীয়রা  বলছে, কৃষি জমির উর্বর মাটি কাটার কারণে জমিগুলোতে চাষাবাদ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এছাড়াও মাটি পরিবহনের কারণে এলাকার রাস্তাঘাট দ্রুত নষ্ট হয়ে চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে। প্রশাসন অভিযানেও এসব মাটি কাটা স্থায়ীভাবে বন্ধ হচ্ছে না। এসব অবৈধ মাটি কাটা ও পরিবহনে স্থায়ীভাবে বন্ধ  হওয়া প্রয়োজন।

অভিযান পরিচালনার সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও  আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করে। এছাড়াও ইউপি মেম্বারসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টে সহযোগিতা করেন চাটখিল থানা পুলিশ। জনকল্যাণে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy