৮ বছর পর খাগড়াছড়িতে ছাত্রলীগের সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন প্রায় ৮ বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়েঅনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৭

2024-04-27T19:09:59+00:00
2024-04-27T19:09:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৮ বছর পর খাগড়াছড়িতে ছাত্রলীগের সম্মেলন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ৭:০৯ পিএম   (ভিজিট : ২৫৬)
X

খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন প্রায় ৮ বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের পৌর টাউন হল প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

সম্মেলনের শুরুতে দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশন করেন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে  শিল্পীরা।

প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। 

খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরার সভাপতিত্বে সম্মেলনে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ছাড়াও চট্টগ্রামের জেলা-উপজেলার নেতৃবৃন্দ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, পার্বত্য শান্তিচুক্তি পাহাড়ের চিত্র বদলে দিয়েছে। সাম্প্রদায়িক-সম্প্রীতি সু-দৃঢ় হয়েছে। উন্নয়নের জোয়ার বইছে পাহাড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ ধারা ধরে রাখতে হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy