খুলনায় জাল টাকাসহ আটক ২

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় ১ লাখ ৬৬ হাজার জাল টাকাসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-৬। গত শনিবার (২৭ এপ্রিল) নগরীর শহীদ

2024-04-28T15:36:06+00:00
2024-04-28T15:36:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় জাল টাকাসহ আটক ২
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ৩:৩৬ পিএম   (ভিজিট : ১১৭)
X

খুলনায় ১ লাখ ৬৬ হাজার জাল টাকাসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-৬।  গত শনিবার (২৭ এপ্রিল) নগরীর শহীদ হাদিস পার্কে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো নওয়াপাড়ার মো. কাশেম বিশ্বাস ছেলে মো. রুবেল বিশ্বাস (৩০) ও নওয়াপাড়া মো. আসাদুল বিশ্বাস ছেলে মো. আকাশ বিশ্বাস (২২) । এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৬৬ হাজার জাল টাকাসহ ৪টি মোবাইলফোন ও ৫টি সিমকাড জব্দ করা হয়।

রবিবার (২৮ এপ্রিল) র‌্যাব-৬ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ জাল টাকা দেশের বিভিন্ন অঞ্চলে ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এ তথ্যের ভিতিত্তে ঘটনার সত্যতা যাচাই ও আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শহীদ হাদিস পার্কে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়। এসময় জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদেরকে খুলনার খুলনা সদর থানায় হস্তান্তর করে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy