নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগানে নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। জেলা লিগ্যাল এইড

2024-04-28T15:56:48+00:00
2024-04-28T15:56:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ৩:৫৬ পিএম   (ভিজিট : ১৫৭)
X

‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগানে নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এ উপলক্ষে আজ সকালে র‌্যালি, আলোচনা সভা, মেলার আয়োজন করা হয়। 

জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সকালে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মাহমুদুল কবির। 

জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর, জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট অক্ষ্ময় কুমার রায় উপস্থিত ছিলেন এ সময়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আদালত প্রাঙ্গণে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কর্মসুচিতে অংশ নেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy