বিজয়নগরে সীমান্তবর্তী বিল থেকে মরদেহ উদ্ধার

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের হালদু বিল ভারতীয় সীমান্তবর্তী বিল থেকে আব্বাস ভূইয়া (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ

2024-04-28T16:02:44+00:00
2024-04-28T16:02:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজয়নগরে সীমান্তবর্তী বিল থেকে মরদেহ উদ্ধার
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ৪:০২ পিএম   (ভিজিট : ১৩৯)
X

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের হালদু বিল ভারতীয় সীমান্তবর্তী বিল থেকে আব্বাস ভূইয়া (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা  পুলিশ। 

রবিবার(২৮ এপ্রিল) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের হালদু বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্বাস ভূইয়া ওই ইউনিয়নের মেরাশানী গ্রামের সিদ্দিক ভূইয়ার ছেলে। তিনি সিঙ্গারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য জসিম উদ্দিনের ছোট ভাই। 

বিজয়নগর থানার  অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, যেখান থেকে মরদেহটি উদ্ধার হয়েছে এর থেকে ভারতীয়  সীমান্ত ২০০/৩০০ গজ দূরত্ব হবে। তবে এটি সীমান্ত সংক্রান্ত কোন ঘটনা নয়। নিহতের পায়ের নিচে এবং কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। তবে আঘাত গুলো কিসের তা এখনো স্পষ্ট  বলা যাচ্ছে না। তিনি আরও জানান, নিহতের পরিবারের মধ্যে আগে থেকে বিরোধ চলে আসছিল । ধারণা করা হচ্ছে তা থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের  মর্গে পাঠানো হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy