সরাইলে অটোরিক্সা চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অটোরিক্সা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ। একই সঙ্গে তাদের কাছ থেকে চোরাই

2024-04-28T17:23:46+00:00
2024-04-28T17:23:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরাইলে অটোরিক্সা চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ৫:২৩ পিএম   (ভিজিট : ৩৯০)
X

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অটোরিক্সা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ। একই সঙ্গে তাদের কাছ থেকে চোরাই একটি অটোরিক্সা জব্দ করা হয়।

রবিবার (২৮ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সরাইল থানার অফিসার ইনচার্জ এমরানুল ইসলাম। এর আগে শনিবার উপজেলার সদর ইউনিয়নের বড় দেওয়ান পাড়াস্থ জহির উদ্দিন ঠাকুরের বাড়ীর সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো- ১/ দানিছ মিয়া (৩৮) সরাইল উপজেলার পানিশ্বহর ইউনিয়নের বিটঘর (আমতলী) গ্রামের মৃৃত হানিফ মিয়ার ছেলে ও  ২/ রাকিবুল হাসান (১৯) পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর (মধ্যপাড়া) গ্রামের শরিফ উদ্দিনের ছেলে এবং ৩/ মোঃ পায়েল (২০) চাকসার (পূর্বপাড়া) গ্রামের চাঁন বাদশা ছেলে। 

ওসি জানান, গ্রেফতার হওয়া চোর চক্রের তিন সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy