বিজয়নগরে বিল থেকে কৃষকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় সীমান্তবর্তী বিল থেকে আব্বাস ভুইয়া (৪৮) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭

2024-04-28T17:35:10+00:00
2024-04-28T17:37:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজয়নগরে বিল থেকে কৃষকের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ৫:৩৫ পিএম  আপডেট: ২৮.০৪.২০২৪ ৫:৩৭ পিএম  (ভিজিট : ১৬৫)
X

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় সীমান্তবর্তী বিল থেকে আব্বাস ভুইয়া (৪৮) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের হালদু বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত আব্বাস ভূইয়া ওই ইউনিয়নের মেরাশানী গ্রামের সিদ্দিক ভূইয়ার ছেলে। তিনি সিঙ্গারবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য জসিম উদ্দিনের ছোট ভাই। 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, সীমান্তের ২০০/৩০০ গজ দূর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পায়ে এবং কানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও জানান, নিহতের পরিবারের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছে। ধারণা করা হচ্ছে বিরোধ থেকে এই হত্যাকান্ডর ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ করেছে। রোববার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী লাকী আক্তার বাদী হয়ে বিজয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy