হত্যা মামলার আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

ট্রাক ড্রাইভার আল-আমিনকে হত্যা করে ট্রাকে থাকা একেএস কোম্পানির রড ছিনতাই করার ঘটনায় ৬৯নম্বর মধ্য জৌতা সরকারি প্রাথমিক

2024-04-28T17:43:50+00:00
2024-04-28T17:43:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হত্যা মামলার আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ৫:৪৩ পিএম   (ভিজিট : ১৩৫)
X

ট্রাক ড্রাইভার আল-আমিনকে হত্যা করে ট্রাকে থাকা একেএস কোম্পানির রড ছিনতাই করার ঘটনায় ৬৯নম্বর মধ্য জৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট ঠিকাদার মো. মজিবর রহমানকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে মজিবুর রহমানকে পুলিশ পাহাড়ায় আদালতে হাজির করা হয়। এসময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালতের বিচারক উভয়পক্ষের আইনজীবিদের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

জানা যায়, চলতি মাসের ১৭তারিখ চট্টগ্রামের আবুল খায়ের ইন্ডাট্রিজ এর কারাখানা থেকে ঢাকা মেট্রো-ট-১৬-৫১৩৮ নম্বরের একটি ট্রাক ১৩মেট্রিকটন রড নিয়ে বাউফলের কালিশুরী বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরের দিন ১৮ তারিখ বাউফল উপজেলার কালিশুড়ীর খান এন্টারপ্রাইজে রডগুলো আনলোড করার কথা তবে। কিন্তু ১৮তারিখ  ট্রাকের ড্রাইভার আল-আমিনকে ফোন করে ফোন বন্ধ পান তার মামা ট্রাকের মালিক মো. সবুজ। 

পরে ২০তারিখ দশমিনা উপজেলার রনগোপালদীর পাতার চর তেঁতুলিয়া নদীতে দুই হাত বাাধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করে দশমিনা হাজির হাট নৌ-পুলিশ।  মামা সবুজ খোঁজ খবর নিয়ে জানতে পারেন ওই লাশ তার ভাগ্নে আল-আমিনের। ময়নাতদন্ত শেষে আল আমিনের লাশ চাঁদপুরে গ্রামের বাড়িতে নিয়ে দাফন সম্পন্ন করা হয়।

এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে দশমিনা থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরই ঘটনার রহস্য উদঘাটনে নামে পুলিশের একাধিক টিম। 

চলতি মাসের ২৩তারিখ মঙ্গলবার রাতে বাউফলের দাসপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানার একতা এন্টারপ্রাইজের গোডাউন থেকে ছিনতাইকৃত ১৩মেট্রিকটন রডের প্রায় ৯মেট্রিকটন রড বাউফল থানা পুলিশের সহায়তায় দশমিনা হাজির হাট নৌ-পুলিশ উদ্ধার করে। এবং একতা এন্টার প্রাইজের ম্যানেজার নান্নু মিয়া(৪৫), কর্মচারী দিলিপ(৫০) ম্যানেজার শাহাদুলকে(৪০) এবং দশমিনা উপজেলার ৬৯নম্বর মধ্য জৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকও বিশিষ্ট ঠিকাদার মো. মজিবর রহমান(৪৫)কে পুলিশ আটক করেন।

অপরদিকে রড পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকটি বাকেরগঞ্জের বোয়ালিয়া বাহাদুরপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা দশমিনা হাজির হাট নৌ-পুলিশের এসআই আল-মামুন বলেন, পুলিশী জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলে বিঞ্জ আদালতের বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy