মাটিরাঙ্গায় বিদেশি স্বর্ণসহ চোরাকারবারি আটক

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গার তাইন্দং এ প্রায় ৫লক্ষ টাকা মূল্যের ৫ভরি বিদেশী স্বর্নসহ মোঃ ওমর ফারুক(২৪) নামে এক

2024-04-29T15:05:32+00:00
2024-04-29T15:05:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাটিরাঙ্গায় বিদেশি স্বর্ণসহ চোরাকারবারি আটক
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৩:০৫ পিএম   (ভিজিট : ২০৩)
X

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গার তাইন্দং এ প্রায় ৫লক্ষ টাকা মূল্যের ৫ভরি  বিদেশী স্বর্নসহ মোঃ ওমর ফারুক(২৪) নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। 

গত রবিবার(২৮মার্চ) ভোর সোয়া ৫টায় মাটিরাঙ্গা থানার একটি বিশেষ চৌকস দল ১নং তাইন্দং ইউনিয়নের ৮নং ওয়ার্ড তাইন্দং বাজারস্থ কুটুমবাড়ী রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করে। 

এসময় তার সাথে থাকা বিদেশী স্বর্ন সর্বমোট ওজন ৫ ভরি ৪পয়েন্ট, যার বর্তমান বাজার মূল্য ৪লক্ষ ৯৮হাজার টাকা জব্দ ও চোরাকারবারি মোঃ ওমর ফারুক(২৪), গ্রামঃ-সিংহপাড়া, ১নং ওয়ার্ড, ২নং তবলছড়ি ইউনিয়ন, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী জানায়, সে বাংলাদেশের বিভিন্ন এলাকার চোরচক্রের সদস্যদের থেকে স্বর্ণ নিয়ে এসে প্রত্যন্ত অঞ্চলে বিক্রি করে থাকে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজ করা হয়েছে। বিধি মোতাবেক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy