গৌরনদীতে শস্য কর্তন দিবস পালিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের গৌরনদীতে আইএফডিসি’র ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) কর্তৃক বাস্তবায়িত জিঙ্ক সমৃদ্ধ ব্রি-ধান-১০২ ও

2024-04-29T15:43:28+00:00
2024-04-29T15:43:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে শস্য কর্তন দিবস পালিত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৩:৪৩ পিএম   (ভিজিট : ১৭৬)
X

বরিশালের গৌরনদীতে আইএফডিসি’র ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) কর্তৃক বাস্তবায়িত জিঙ্ক সমৃদ্ধ ব্রি-ধান-১০২ ও বঙ্গবন্ধু-১০০ ধানের প্রদর্শনী মাঠের শষ্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

ইউএসএআইডি’র অর্থায়নে সোমবার দুপুরে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাঘার গ্রামে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এ শস্য কর্তনের আয়োজন করা হয়। 

সাবেক ইউপি সদস্য কৃষক হুমায়ুন আকনের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন সিএসএ এর ফিল্ড সমন্বয়কারী মোঃ নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মিঠুন বনিক, সম্প্রসারন কর্মকর্তা জাহিদ হোসেন, সিএফডিসিও শফিউল ইসলাম। প্রদর্শনী মাঠের কৃষক ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন আকন, সার-বীজ ডিলার জামাল সরদার সহ অন্যান্যারা। মাঠ দিবসে ৩০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন। ব্রি-ধান ১০২ ব্লাষ্টমুক্ত, জলবায়ু সহনশীল, জিঙ্ক সমৃদ্ধ ও ফলন বেশি হওয়ায় কৃষকরা আগামীতে এ ধানের সম্প্রসারণ বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।

একই প্রকল্পের আওতায় রোববার আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের সরবাড়ীতে কৃষকদের নিয়ে ব্রি-ধান-১০২ ও ব্রিধান-৭৪ এর শস্য কর্তন ও মাঠ দিবস পালন করা হয়েছে। 

কৃষক জ্ঞানেন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পিজুষ রায়। বিশেষ অতিথি ছিলেন সিএসএ এর ফিল্ড সমন্বয়কারী মোঃ নাজমুল হক, উপ-সহকারী কৃষি অফিসার জাফর ইকবাল, সিএফডিসিও শফিউল ইসলাম সহ অন্যান্যরা। 
















Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy