শিবালয়ে পথচারীদের জন্য খাবার পানির ট্যাংকি স্থাপন

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চলমান তীব্র তাপদাহে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় সুপেয় খাবার পানির ব্যবস্থা করেন শিবালয় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তর।শিবালয়ের বিভিন্ন

2024-04-29T15:52:00+00:00
2024-04-29T15:52:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবালয়ে পথচারীদের জন্য খাবার পানির ট্যাংকি স্থাপন
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৩:৫২ পিএম   (ভিজিট : ৩৪১)
X

চলমান তীব্র তাপদাহে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় সুপেয় খাবার পানির ব্যবস্থা করেন শিবালয় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তর।

শিবালয়ের বিভিন্ন জনবহুল স্থানে বিশেষ করে আরিচা লঞ্চ ঘাট, পাটুরিয়া লঞ্চ ঘাট ছাড়াও টেপড়া, উথলী, বরংগাইল বাসস্ট্যান্ড ও উপজেলা পরিষদে সুপেয় পানির ট্যাংকি স্থাপন করা হয়। 

পানির ট্যাংকি উদ্বোধনকালে ইউএনও বেলাল হোসেন বলেন, তীব্র তাপদাহে সাধারণ যাত্রী ও জননাধারণদের একটু স্বস্তি দিতে অস্থায়ী সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। 

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: দবিরুল ইসলাম বলেন, প্রধান প্রকৌশলী স্যারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের সহয়তায় সুপেয় পানির ট্যাংকি স্থাপন করা হয়েছে।

এ সময় মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহজাহান বিশ্বাস, শিবালয় উপজেলা প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, কোষাধক্ষ্য সুমন হোসেন, সাংবাদিক সমিতি সাধারণ সম্পাদক নিরঞ্জন সূত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy