পূর্বধলায় সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণসভা সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ

2024-04-29T17:52:45+00:00
2024-04-29T17:52:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পূর্বধলায় সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৫:৫২ পিএম   (ভিজিট : ১৭৮)
X

নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণসভা সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান'র সভাপতিত্বে অবহিতকরণ সভায় বক্তব্য  রাখেন উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রাশেদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, ইউপি চেয়ারম্যান, ব্যবসায়ী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

অবহিতকরণ সভায় স্লাইড (তথ্য চিত্র) প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান। এ সময় তিনি পেনশনের চাঁদা কিভাবে দিতে হবে, গ্রাহক কিভাবে পেনশনের টাকা পাবেন এসব বিষয় বিস্তারিতভাবে তুলে ধরে বলেন, পেনশন স্কিম চালু বর্তমান সরকারের একটি সর্বোত্তম কর্মকাণ্ড। সর্বজনীন পেনশন স্কিমে মানুষের সুরক্ষার বিষয়টি রয়েছে। 

এই পেনশনের ফলে শেষ বয়সে কাউকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, এটা তাদের শেষ অবলম্বন। এটা সরকারের একটা যুগান্তকারী পদক্ষেপ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy