রাজবাড়ীতে ট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীতে ট্রাক ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।মঙ্গলবার (৩০ এপ্রিল)

2024-04-30T12:21:15+00:00
2024-04-30T12:21:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে ট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১২:২১ পিএম   (ভিজিট : ১৫৬)
X

রাজবাড়ীতে ট্রাক ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোর সোয়া ৫টার দিকে রাজবাড়ী  সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর আখ সেন্টারের সামনে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাভার্ডভ্যান চালক আব্দুর রহিম (৩৫) ঢাকা জেলার যাত্রাবাড়ী থানার দনিয়া ইউনিয়নের দোলাইরপাড় এলাকার আব্দুর রহমানের ছেলে।

আহত ব্যক্তির নাম সারোয়ার হোসেন (৪৮)। তিনি ময়মনসিংহ জেলার ধোবাউরা উপজেলার নগর সন্তোষ গ্রামের আবুল কাশেমের ছেলে এবং টোটাল ফ্যান কোম্পানির বিক্রয়কর্মী।

আহত সারোয়ার হোসেন বলেন, ‘আমরা ঢাকা থেকে কোম্পানির কাভার্ডভ্যানে করে ফ্যান নিয়ে ভোর ৪টায় ফরিদপুরে যাই। সেখানে একটি দোকানে ফ্যান ডেলিভারি দিয়ে ঢাকায় ফিরছিলাম। পথে মজলিশপুর আখ সেন্টারের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সামনে থাকা একটি পিকাআপভ্যানকে ওভারটেক করতে গিয়ে আমাদের গাড়ির সামনে চলে আসে। এ সময় ট্রাকটির সঙ্গে আমাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক আব্দুর রহিম মারা যান।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আমাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।

আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল শেখ জানান, নিহত চালকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশে রয়েছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।" 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy