লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ২ নেতা কারাগারে

লালমনিরহাট প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্র নগর ইউনিয়নে, শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক

2024-04-30T14:38:47+00:00
2024-04-30T14:38:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ২ নেতা কারাগারে
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ২:৩৮ পিএম   (ভিজিট : ২১৮)
X

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্র নগর ইউনিয়নে, শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন এবং নুরনবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার(৩০ এপ্রিল) দুপুরে জাহাঙ্গীর হত্যা মামলায় জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করেন এজাহারভুক্ত ১৬ জন আসামি। এর মধ্যে ১৪ জনের জামিন মঞ্জুর করে ২ জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মিজানুর রহমানের আদালত।

উল্লেখ্য গত বছরের ২৯ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে লালমনিরহাটের মহেন্দ্রনগরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীরসহ অনেকে আহত হন। পরে গুরুতর অবস্থায় জাহাঙ্গীর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ওই ঘটনায় ১ নভেম্বর লালমনিরহাট সদর থানায় ৮১ জনের নাম উল্লেখসহ ৩০০-৪০০ জনকে অজ্ঞাত আসামি করে লালমনিরহাট সদর থানায় মামলা করা হয়।

এর আগে একই মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক একে এম মহিনুল হক,সদর উপজেলা চাত্র দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেনকেও কারাগারে পাঠান মিজানুর রহমানের আদালত।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy