ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

শ্রীমঙ্গলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২২২ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও ঢেউ টিন ক্ষতিগ্রস্থদের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেন

2024-04-30T14:53:02+00:00
2024-04-30T14:53:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ২:৫৩ পিএম   (ভিজিট : ১৪৬)
X

শ্রীমঙ্গলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২২২ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও ঢেউ টিন ক্ষতিগ্রস্থদের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেন কৃষি মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

আজ মঙ্গলবার  সকালে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের  আয়োজনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

উপজেলার শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্থ  উত্তর ভাড়াউড়া ও উত্তর  উত্তরসুর এলাকা পরিদর্শন করেন কৃষিমন্ত্রী। এ সময় তিনি  ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপস্হিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা  নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি)  সন্দ্বীপ তালুকদার,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আছাদুজ্জামান,  শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা ডায়না প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy