নবীনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দীর্ঘ সাড়ে তিনঘন্টা ধরে স্থানীয়

2024-04-30T15:32:56+00:00
2024-04-30T15:35:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৩:৩২ পিএম  আপডেট: ৩০.০৪.২০২৪ ৩:৩৫ পিএম  (ভিজিট : ১৮৩)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দীর্ঘ সাড়ে তিনঘন্টা ধরে স্থানীয় সাংবাদিকদের সাথে নবীনগরের বিভিন্ন সমস্যা ও সমস্যা সমাধানে করণীয় বিষয়ক মতবিনিময় করলেন নবীনগরের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফয়জুর রহমান বাদল।

মতবিনিময় সভায় উপস্থিত অর্ধ শতাধিক সাংবাদিক তাদের স্ব-স্ব বক্তব্যে নবীনগরের বিভিন্ন সমস্যা তুলে ধরে সমস্যা সমাধানে এমপির দৃষ্টি কামনা করেন। এসময় এমপি মনযোগসহ সাংবাদিকদের বক্তব্য শুনে এসব বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।

এ সময় অনেক সাংবাদিকের নানা প্রশ্নের তাৎক্ষণিক জবাবসহ সমাধানও দেন এমপি বাদল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সুস্পষ্টভাবে বললেন,'এখন থেকে প্রতি তিনমাস পরপর সাংবাদিকদের নিয়ে এমন মতবিনিময় সভা নিয়মিতভাবে করা হবে'।

তিনি সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হওয়া এবং নবীনগরের সমস্যা, সম্ভাবনা, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করার আহবান জানান।

এ সময় মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, সাবেক জেলা পরিষদ সদস্য মোহাম্মদ বোরহান উদ্দিন আহমেদ, ওসি মোহাম্মদ মাহাবুব আলম, স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy