গলাচিপায় সীসা দূষণ প্রতিরোধে স্বাস্থ্যকর্মী

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় সীসা দূষণ প্রতিরোধে স্বাস্থ্যকর্মী এবং প্রধান শিক্ষকদের অবহিতকরণ ও জনসম্পৃক্ততা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার উপজেলা

2024-04-30T17:58:01+00:00
2024-04-30T17:58:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপায় সীসা দূষণ প্রতিরোধে স্বাস্থ্যকর্মী
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৫:৫৮ পিএম   (ভিজিট : ১৫২)
X

পটুয়াখালীর গলাচিপায় সীসা দূষণ প্রতিরোধে স্বাস্থ্যকর্মী এবং প্রধান শিক্ষকদের অবহিতকরণ ও জনসম্পৃক্ততা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সহযোগিতায় টিআইসি, পিএসআর ডিজিএইচ ও ইউনিসেফ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষনের প্রধান আলোচক ছিলেন ইউনিসেফের সোসাল অ্যান্ড বিহাভিয়ারাল চেঞ্জ অফিসার সঞ্জীব কুমার দাস।

ফেসিলেটর ছিলেন ইউনিসেফের প্রোগ্রাম ফেসিলেটর রিপন কুমার দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মো. নূর উদ্দিন প্রমুখ। বক্তব্য রাখেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নিজাম উদ্দিন। এতে মাধ্যমিক পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।

বাতাসে ভাসমান সীসার উপস্থিতির কারণে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরে সীসা প্রবেশ করে, মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এজন্য প্রাথমিকভাবে সকলকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেয়া হয়। এছাড়া জাংকফুডসহ যেসব খাদ্যে সীসার উপস্থিতি আছে, তা পরিহারের আহ্বান জানানো হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy