গাজীপুরে তীব্র তাপপ্রবাহে বেঁকে গেছে রেললাইন

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

প্রচণ্ড দাবদাহে গাজীপুরের আড়িখোলা রেলওয়ে স্টেশন এলাকার রেললাইন বেঁকে গেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রুটে

2024-04-30T18:28:22+00:00
2024-04-30T18:49:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে তীব্র তাপপ্রবাহে বেঁকে গেছে রেললাইন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৬:২৮ পিএম  আপডেট: ৩০.০৪.২০২৪ ৬:৪৯ পিএম  (ভিজিট : ২০০)
X

প্রচণ্ড দাবদাহে গাজীপুরের আড়িখোলা রেলওয়ে স্টেশন এলাকার রেললাইন বেঁকে গেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রুটে আপ লাইনের একটা অংশ বেঁকে যায়। 

রেলওয়ে কর্তৃপক্ষ সেখানে মেরামত কাজ শুরু করেছে। পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, চলমান দাবদাহে অতিরিক্ত গরমে পূবাইল আড়িখোলা এলাকায় অন্তত ১০ ফুট রেললাইন বেঁকে গেছে। বিষয়টি জানার পর রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কচুরিপানা, কাঁদামাটি দিয়ে বেঁকে যাওয়া অংশের পাত কিছুটা ঠান্ডা করে এবং মেরামত করে।

মেরামতের পর ওই জায়গা পার হয়ে দুটি ট্রেন গন্তব্যে গেছে এবং ডাবল লাইনের অন্য একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান স্টেশন মাস্টার। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy