পিরোজপুরে এসডিএফের মাতৃত্বকালীন ভাতা বিতরণ

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরে মঙ্গলবার দুপুরে এসডিএফ এর মাতৃত্বকালীন ভাতা বিতরণ করা হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতিসভাকক্ষে সোশ্যাল

2024-04-30T19:06:09+00:00
2024-04-30T19:06:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিরোজপুরে এসডিএফের মাতৃত্বকালীন ভাতা বিতরণ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৭:০৬ পিএম   (ভিজিট : ১৪২)
X

পিরোজপুরে মঙ্গলবার দুপুরে এসডিএফ এর মাতৃত্বকালীন ভাতা বিতরণ করা হয়েছে। 

জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতিসভাকক্ষে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) পিরোজপুর জেলা অফিসের উদ্যোগে এ মাতৃত্বকালীন ভাতা বিতরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মাধবী রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আঞ্চলিক ব্যবস্থাপক স্বাস্থ্য ও পুষ্টি (ভারপ্রাপ্ত) ডাঃ মুক্তা পাশা, এস ডিএফ এর জেলা ব্যবস্থাপক হাফিজ আল মামুন, জেলা কর্মকর্তা মোঃ মেজবা উর রহমান প্রমূখ। 

এ সময় পিরোজপুর জেলার আওতাধীন পাঁচটি ক্লাস্টারের অধিনে থাকা ১২৫টি গ্রাম সমিতির মোট ৩৯৫ জন উপকারভোগীর মাঝে ২হাজার ৪ শত টাকা করে মোট ৭ লক্ষ ৮০হাজার টাকা মাতৃত্বকালীন ভাতা হিসাবে বিতরণ করা হবে। প্রতিজন উপকারভোগী মোট ৯ হাজার ৬শত টাকা পাবেন যা সমান চারটি কিস্তিতে প্রদান করা হবে। 

প্রথম কিস্তির ২ হাজার ৪ শত টাকা পূর্বে বিতরণ করা হয় এবং দ্বিতীয় কিস্তির টাকা মঙ্গলবার প্রধান অতিথির হাত থেকে বিতরণ করা হয়। এসময় এসডিএফ এর সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy