ফরিদপুর পুলিশের উদ্যোগে ‌খাবার পানি, স্যালাইন ও গামছা বিতরণ

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

দেশ জুড়ে চলছে প্রচন্ড তাবদাহ। একটু স্বস্থির আশ্বাসে মানুষ হাঁসফাঁস করছেন। প্রচন্ড রোদ অথচ বৃষ্টি দেখা নেই ।

2024-04-30T19:15:44+00:00
2024-04-30T19:15:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফরিদপুর পুলিশের উদ্যোগে ‌খাবার পানি, স্যালাইন ও গামছা বিতরণ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৭:১৫ পিএম   (ভিজিট : ১৪৫)
X

দেশ জুড়ে চলছে প্রচন্ড তাবদাহ। একটু স্বস্থির আশ্বাসে মানুষ হাঁসফাঁস করছেন। প্রচন্ড রোদ অথচ বৃষ্টি দেখা নেই । আর তখনই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ফরিদপুর জেলা পুলিশের সদস্যরা। 

প্রচন্ড তাবদাহে মানুষকে একটু স্বস্থি দিতে আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে শহরের জনতা ব্যাংকের মোড়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে খাবার পানি স্যালাইন ও গামছা বিতরণ করেন জেলা পুলিশ।

এর উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার  মোহাম্মদ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসাইন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, ফরিদপুর প্রেস ক্লাবের  সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল সহ। জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ হাসপাতালের ডাক্তার সৈয়দ হাসানুল কবির ও মৌমিতা দাস। 

অনুষ্ঠানে পুলিশ সুপার নিজ হাতে রিক্সাচালক, ভ্যান চালক, অটো চালক সহ সাধারণ প্রান্তিক মানুষের মাঝে খাবার পানি, স্যালাইন ও গামছা বিতরণ করেন। 

এ সময় ২০০০ বোতল খাবার পানি ‌ ২০০০ পিচ স্যালাইন এবং ৩০০ টি গামছা বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy