বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটে খুলনা-বাগেরহাট মহাসড়কের বিআরটিসি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে।মঙ্গলবার (৩০

2024-04-30T19:56:59+00:00
2024-04-30T19:56:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৭:৫৬ পিএম   (ভিজিট : ২৭৯)
X

বাগেরহাটে খুলনা-বাগেরহাট মহাসড়কের বিআরটিসি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) মঙ্গলবার বিকালে সদর উপজেলার সুন্দরঘোনা এলাকার খান জাহানিয়া গণ বিদ্যালয়েরর সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করে। বাগেরহাট মডেল থানার পুলিশ দূর্ঘটনার খবর পেয়ে  ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

দূর্ঘটনায় নিহত আল-আমিন শেখ (৩৫) বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কোড়ামারা এলাকার সেকেন্দার আলী শেখের ছেলে।
 
আহতরা হলেন, বাগেরহাট পিসি কলেজ রোডের হরিণখানা এলাকার নুরুল হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৪০), পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংখালি এলাকার ইউনুস গাজীর ছেলে মোঃ জাহিদ (৩৮) এবং জেলা সদরের ডেমা এলাকার জলিল তরফদারের ছেলে বাবু তরফদার (৩৫)।

স্থানীয়রা জানায়, একদল নির্মাণ শ্রমিক পার্শ্ববর্তী একটি বাড়িতে ছাদ ঢালাই এর কাজ শেষ করে ইঞ্জিন চালিত ভ্যানে বাগেরহাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খান জাহানিয়া গণ বিদ্যালয়ের সামনে পৌঁছালে খুলনা গামী বিআরটিসির একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।  স্থানীয়রা ছুটে এসে আহতদের দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মিজানুর রহমান জানান, খুলনা বাগেরহাট মহাসড়কের খান জাহানিয়া গণ  বিদ্যালয়ের সামনে মঙ্গলবার দুপুরে বিআরটিসি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। 

আহতদের বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বিআরটিসি বাসটিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy