রাজবাড়ীতে বৃষ্টি প্রার্থনায় বিশেষ নামাজ আদায়

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীসহ সারাদেশের মানুষের শান্তি ও মঙ্গল কামনায় বৃষ্টি প্রার্থনায় বিশেষ নামাজ সালাতুল ইসতিসকা আদায় করা হয়েছে।সকালে রাজবাড়ী সরকারি

2024-04-30T20:11:20+00:00
2024-04-30T20:11:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে বৃষ্টি প্রার্থনায় বিশেষ নামাজ আদায়
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৮:১১ পিএম   (ভিজিট : ১৭০)
X

রাজবাড়ীসহ সারাদেশের মানুষের শান্তি ও মঙ্গল কামনায় বৃষ্টি প্রার্থনায় বিশেষ নামাজ সালাতুল ইসতিসকা আদায় করা হয়েছে।

সকালে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টি প্রার্থনার বিশেষ  দুই রাকাত নামাজের আয়োজন করে রাজবাড়ী পৌরসভা।

নামাজ পরিচালনা করেন, জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন। নামাজ শেষে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত ও দোয়া। এ সময় বৃষ্টি প্রার্থনায় বিশেষ নামাজ সালাতুল ইসতিসকায় অংশ নেয় শতশত ধর্মপ্রান মুসুল্লীরা।

মুসুল্লীরা বলেন, তীব্র তাপদাহে পুড়ছে সারাদেশের মানুষসহ পশুপাখি, নষ্ট হচ্ছে কৃষকের ফসল। এই অবস্থা থেকে পরিত্রান পেতেই এই নামাজের আয়োজন করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামীন যেন এই এবাদত কবুল করে রহমতের বৃষ্টি দান করেন সেই প্রার্থনা করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy