শিবালয়ে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জের শিবালয়ে বীর মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ বিভ্রান্তকর মিথ্যা হামলার নানা অভিযোগ এনে শিবালয় থানায়

2024-04-30T20:15:24+00:00
2024-04-30T20:15:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শিবালয়ে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ৮:১৫ পিএম   (ভিজিট : ৪১২)
X

মানিকগঞ্জের শিবালয়ে বীর মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ বিভ্রান্তকর মিথ্যা হামলার নানা অভিযোগ এনে শিবালয় থানায় মামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয়রা। মঙ্গলবার উপজেলার টেপড়া বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্যই রহিম খান মিথ্যা নাটক তৈরি করেছে। তাই সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম খানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার এমন কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা আ’লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ফাহিম রহমান খান রনি, উপজেলা আওয়ামী সদস্য ও আরুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনায়েম মুন্তাকিম খান অনিক, সদস্য আব্দুর রহমান মৃধা, উলাইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, মোঃ মজিদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বাবুল হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম ও আকতার হোসেন আনন্দ প্রমুখ।

বক্তারা আরও বলেন, বিভ্রান্তিকর মিথ্যা হামলার অভিযোগ এনে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম খান শিবালয় থানায় অভিযোগের প্রতিবাদ ও অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

এছাড়া, বক্তারা আরও বলেন, আব্দুর রহিম খান নিরোপরাধ ব্যাক্তিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মামলার ভয় দেখিয়ে হয়রানি করে জমি জবরদখল ও বিভ্রান্তিকর মিথ্যা হামলার অভিযোগে মামলা অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার করে এবং সঠিক তদন্তের মাধ্যমে মামলাবাজ আবদুর রহিম খানকে আইনের আওতায় এনে গ্রামের নিরহ ও নিরোপরাধ ব্যক্তিদের হয়রানি থেকে মুক্ত করতে আইন শৃংঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান।

এানববন্ধনে বক্তারা আরেও বলেন, আব্দুর রহিম খান জেলা আ’লীগ সহ-সভাপতি পরিচয় বহন করে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িয়ে পরায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে আসছে এবং যেই দল যখন ক্ষমতায় থাকে সেই দলের সুবিধা নিয়ে এলাকার নিরিহ লোকদের ভয়-ভীতি দেখিয়ে বিভিন্নভাবে হয়রানি করেন। এই হয়রানি থেকে এলাকার নিরীহ লোকজন মুক্তি চায়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy