রাজবাড়ীতে ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীতে লাইনচ্যুত হওয়া স্টোর ডেলিভারি ভ্যানটি (মালবাহী গাড়ি) উদ্ধার করা হয়েছে। সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ট্রেনটি উদ্ধার

2024-05-02T11:24:07+00:00
2024-05-02T11:24:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ১১:২৪ এএম   (ভিজিট : ১৩৫)
X

রাজবাড়ীতে লাইনচ্যুত হওয়া স্টোর ডেলিভারি ভ্যানটি (মালবাহী গাড়ি) উদ্ধার করা হয়েছে। সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে ট্রেনটি উদ্ধার করা হয়। 

এরপরই এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় রাজবাড়ী-কুষ্টিয়া ও রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ ছিল। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী রেল স্টেশনের অদূরে ২নং রেলগেটের কাছে এ ঘটনা ঘটে।

রাজবাড়ী রেলওয়ে সূত্র জানায়, মালবাহী ট্রেনটি ১নং লাইন থেকে ২নং লাইনে যাওয়ার সময় দুটি চাকা সম্পূর্ণ লাইনচ্যুত হয়ে যায়। যে কারণে ২নং রেলগেট দিয়ে যান চলাচলও বন্ধ হয়ে যায়। ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে গোয়ালন্দ ঘাট থেকে কুষ্টিয়ার পোড়াদহগামী সাটল ট্রেনটি যথাসময়ে রাজবাড়ী পৌঁছাতে পারেনি। সকাল ৮টায় ট্রেনটি রাজবাড়ী স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর সকাল সাড়ে ১০টায় রেল শ্রমিকরা লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করেন। এরপর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, কী কারণে ট্রেন লাইনচ্যুত হয়েছিল তা এখনই বলা সম্ভব নয়।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy