ঈশ্বরদীতে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জনের মনোনয়নপত্র দাখিল

ঈশ্বরদী প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে তিন জন চেয়ারম্যান পদ প্রার্থী মনোনয়নপত্র

2024-05-02T19:40:42+00:00
2024-05-02T19:40:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জনের মনোনয়নপত্র দাখিল
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৭:৪০ পিএম   (ভিজিট : ৩০৩)
X

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে তিন জন চেয়ারম্যান পদ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছে। 

এ দিন মো. আবুল কালাম আজাদ মিন্টু, মো. এমদাদুল হক ও মো. জাহাঙ্গীর আলম সিদ্দিকী উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন বলে উপজেলা নির্বাচন অফিস বিষয়টি নিশ্চিত করেন। 

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ মে বৃহস্পতিবার ছিল । মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোট ২৯ মে।

জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর এ উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন। তারা হলেন, মো. আব্দুর রহমান মিলন, মো. আব্দুল বারী, মো. আব্দুস সালাম, মো. আরিফুল ইসলাম, মো. ছাইফুল আলম, মো. মেহেদি হাসান ও মো. শফিউল আলম বিশ্বাস। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ জন। তারা হলেন, মাহজেবীন শিরিন পিয়া, মোছা. আতিয়া ফেরদৌস কাকলী, মোছা. পারভীন ও সোহানা পারভীন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy