হামলার পাঁচদিন পেরিয়ে গেলেও আসামিরা অধরা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন আহতের ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও

2024-05-02T20:53:53+00:00
2024-05-02T20:53:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হামলার পাঁচদিন পেরিয়ে গেলেও আসামিরা অধরা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৮:৫৩ পিএম   (ভিজিট : ৩২২)
X

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন আহতের ঘটনার ৫ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বোয়াখালী থানার পুলিশ৷ 

গত ২৭ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০ টায় বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী এলাকার ফোরকানিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে হামলার এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। হামলায় বকতেয়ার মিয়া (৫৬) নামের সেই ব্যক্তিকে নির্মম ভাবে পিটিয়ে আহত করা হয়৷ এ ঘটনায় গুরুতর আহত বকতেয়ার মিয়ার ছেলে ইমরান হোসেন বোয়ালখালী থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১১)। 

এ ব্যাপারে মামলার বাদী ইমরান হোসেন বলেন, পুকুরের সংস্কার কাজ চলাকালীন সময়ে আমার বাবার উপর স্থানীয় জানে আলমের নেতৃত্বে সাইফুল, রাহাত, জাবেদ, মাহাবুব অতর্কিত হামলা করে। এলাকাবাসীর সহায়তায় গুরুতর আহত অবস্থায় আমার বাবাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। আমার বাবার মাথায় রড দিয়ে যে আঘাত করা হয়েছিল তার ফলে সৃষ্ট ক্ষততে ১৭টি সেলাই দিতে হয়েছে। ঘটনায় জড়িতরা এখনও গ্রেপ্তার না হওয়ায় আমরা আতঙ্কিত। 

এ ব্যাপারে জানতে মামলার তদন্ত কর্মকর্তা ও বোয়ালখালী থানার (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর থেকে আসামিদের গ্রেপ্তারের আমাদের চেষ্টা চলছে৷ মামলার তদন্ত ও আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy