গুরুদাসপুরে ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের গুরুদাসপুরের তৃতীয় ধাপে অনুষ্ঠিত হচ্ছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এতে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার (২ মে)

2024-05-02T21:14:11+00:00
2024-05-02T21:14:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুরুদাসপুরে ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৯:১৪ পিএম   (ভিজিট : ২৩৬)
X

নাটোরের গুরুদাসপুরের তৃতীয় ধাপে অনুষ্ঠিত হচ্ছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এতে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার (২ মে) চেয়ারম্যানপদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ৩ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
 
সূত্র জানায় চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা, মশিন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক মোস্তাফিজুর রহমান,উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাঁধন। দলীয় প্রতিক না থাকায় সবাই সতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র উত্তোলন শেষে অনলাইনে জমা দিয়েছেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলাল শেখ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির প্রিন্স মোল্লা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আপরদিকে ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সভাপতি রোকসানা আক্তার,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা আক্তার মিতা।

উল্লেখ্য এর আগে তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ভোটগ্রহণের দিন নির্ধারণ করে আনুষ্ঠানিক তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২ মে, মনোনয়ন যাচাই-বাছাই ৫ মে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬-৮ মে, আপিল নিষ্পত্তি ৯-১১ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে। কমিশন সচিব মো. জাহাংগীর আলম তফশিল ঘোষণা করে জানান, তৃতীয় ধাপে নয়টি জেলার ২১টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। বাকি ৯১টি উপজেলার ভোট হবে কাগজের ব্যালটে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy