মাজার ‌জিয়ারতে গিয়ে ফির‌লেন না তারা

পটুয়াখালী প্রতি‌নি‌ধি

সারাবাংলা

মাজার জিয়ারত ক‌রে বাসায় ফেরার প‌থে সড়ক দূর্ঘটনায় স্ব প‌রিবা‌রে নিহত হ‌লেন পটুয়াখালীর বোয়ালিয়া গ্রা‌মের একই পরিবা‌রের চারজন।গতরা‌তে

2024-05-03T12:49:25+00:00
2024-05-03T12:49:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাজার ‌জিয়ারতে গিয়ে ফির‌লেন না তারা
পটুয়াখালী প্রতি‌নি‌ধি
প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪, ১২:৪৯ পিএম   (ভিজিট : ১৭০)
X

মাজার জিয়ারত ক‌রে বাসায় ফেরার প‌থে সড়ক দূর্ঘটনায় স্ব প‌রিবা‌রে নিহত হ‌লেন পটুয়াখালীর বোয়ালিয়া গ্রা‌মের একই পরিবা‌রের চারজন। 

গতরা‌তে ঢাকা-‌সি‌লেট মহাসড়‌কের হ‌বিগ‌ঞ্জের শাহাপুর হ‌রিতলা এলাকায় ট্রা‌কের সা‌থে মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ঘটনাস্থ‌লেই প্রাই‌ভেট কা‌রের চালকসহ পাচজন নিহতের ম‌ধ্যে পটুয়াখালীর একই প‌রিবা‌রের ওই চারজন র‌য়ে‌ছে।

একই প‌রিবা‌রের নিহত চারজন হ‌লেন পটুয়াখালীর গলা‌চিপা উপ‌জেলার বোয়া‌লিয়া গ্রা‌মের ম‌জো আলী মৃধার দুই ছে‌লে জামাল ও এনামুল এবং জামা‌লের স্ত্রী কামরুন্নাহার ও তা‌দের প‌রিবা‌রের ১০বছর বয়‌সি শিশু সন্তান অনন্ত। তারা সবাই সাভারের হেমা‌য়েতপুর এলাকায় এক‌টি গা‌র্মেন্টস‌সে চাকু‌রি কর‌তো ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন নিহত জামাল ও এনামুলের মামা মোঃ সোনা মিয়া।

তি‌নি জানান, জামা‌লের ১০ বছর বয়‌সি ছে‌লে  অনন্তের ব‌্যপা‌রে তার বাবা মা‌য়ের নিয়ত ছিল অনন্ত‌কে নি‌য়ে সি‌লে‌টের শাহজালাল (রঃ ) এর মাজার জিয়ারত কর‌বে। সেই নিয়ত পূর‌ণে গতকাল বুধবার সকা‌লে সাভার থে‌কে প্রাই‌ভেট কা‌রে চ‌ড়ে সি‌লে‌টের উ‌দ্দে‌শ্যে রওয়ানা হয়। প‌রে সেখা‌নে শাহজালালের মাজার জিয়ারত ক‌রে পুনরায় সাভা‌রে ফেরার প‌থে এ দূর্ঘটনা কব‌লিত হয়। 

নিহত জামা‌লের আ‌রেক মামা মোঃ জাহাঙ্গীর হো‌সেন জানান, সি‌লে‌টে যাবার সময় আবার সি‌লেট থে‌কে ফেরার প‌থে গাড়ী‌তে ব‌সে জামাল ও এনামুল দুই ভাই ফেইস বু‌কে লাইভ ক‌রেছে। তখনও তারা বল‌ছে, আলহামদু‌লিল্লাহ ছে‌লের মানত কনফার্ম করলাম। মাজার থে‌কে বাসায় ফির‌ছি। 

জাহাঙ্গীর হো‌সেন আ‌রো জানান, নিহতরা বছ‌রের দুই ঈ‌দে গ্রা‌মের বাড়ী‌তে বেড়া‌তে আস‌তো। ছোট বেলা থে‌কেই ওরা দুই ভাই ঢাকায় গা‌র্মেন্টসে চাকু‌রি কর‌তো।

জামা‌লের আ‌রেক আত্মীয় মোঃ হা‌বিব মৃধা জানান, বৃহস্প‌তিবার বিকাল পৌ‌নে ৬টায় লাশ নি‌য়ে পটুয়াখালীর গলা‌চিপার উ‌দ্দে‌শ্যে রওয়ানা হ‌য়ে‌ছে। ভোর ৪টা ৫টা লাগ‌তে পা‌রে লাশ আস‌তে আস‌তে। আমরা সকাল ১০টায় জানাযা সম্পন্ন করে পা‌রিবা‌রিক কবরস্থা‌নে দাপন কর‌বো।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy