শীঘ্রই তাপপ্রবাহ কমে বাড়বে বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অস্থায়ী বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান।

2024-05-03T14:11:56+00:00
2024-05-03T14:11:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শীঘ্রই তাপপ্রবাহ কমে বাড়বে বৃষ্টিপাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪, ২:১১ পিএম   (ভিজিট : ১৬৬)
X

আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অস্থায়ী বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। এছাড়া আগামী ৬ মে’র পর সারা দেশে তাপ প্রবাহ কমে বৃষ্টিপাত বাড়তে পারেও বলে জানান তিনি। 

শুক্রবার (৩ মে) তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। হাফিজুর রহমান বলেন, সিলেট এবং চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্যস্থানে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। মে মাসে তিন থেকে পাঁচবার শিলা বৃষ্টিসহ ১/২ বার কালবৈশাখী হতে পারে। তবে এপ্রিল মাসের তুলনায় চলতি মাসে তাপ প্রবাহের সম্ভাবনা কম। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ১০ মিলিমিটার আর রাঙ্গামাটিতে সর্বোচ্চ ৬৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, মে মাসে দেশের কোথাও কোথাও এক থেকে তিনবার মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্য তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে দিনের তাপমাত্র বেশি থাকতে পারে এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি লঘুচাপ তৈরি হতে পারে। তার মধ্যে একটি নিম্নচাপ বা ঘুর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তির থেকে জানা যায়, আগামী ৪ এপ্রিল সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি,বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy