ইউএনওর চেষ্টায় হারানো ছেলেকে খুঁজে পেলেন বাবা-মা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম-এর প্রচেষ্টায় আপন মিয়া নামে আনুমানিক ১২ বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুকে

2024-05-03T15:53:53+00:00
2024-05-03T15:53:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইউএনওর চেষ্টায় হারানো ছেলেকে খুঁজে পেলেন বাবা-মা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪, ৩:৫৩ পিএম   (ভিজিট : ২৪২)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম-এর প্রচেষ্টায় আপন মিয়া নামে আনুমানিক ১২ বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুকে ফিরে পেয়েছে তার পরিবার।

শুক্রবার (০৩ মে) দুপুরে শিশুটিকে তার বাবা-মার কাছে বুঝিয়ে দেন ইউএনও তানভীর ফরহাদ শামীম। উদ্ধার হওয়া আপন পার্শ্ববর্তী নাসিরনগর থানার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামের আজিজ মিয়ার ছেলে।

আপনকে তার বাবা মায়ের কাছে হস্তান্তরের সময় ইউএনও তানভীর ফরহাদ শামীম সাংবাদিকদের জানান, গতকাল রাতে পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার একটি মসজিদের সামনে বাক প্রতিবন্ধী আপনকে ঘুরাঘুরি করতে দেখে ওই এলাকার ২ জন যুবক আপনকে নিয়ে থানায় গেলে সেখান থেকে তাদের সমাজকল্যাণ অফিসে যোগাযোগ করতে বলে। পরবর্তীতে বিষয়টি আমাকে জানানো হলে আমি নাসিরনগরের ইউএনওর সাথে কথা বলি। আপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলে তার বাবা মা আজ সকালে নবীনগরে ছুটে আসেন। 

আপনকে তার বাবা মায়ের কাছে ফিরে পেতে নবীনগর পৌর শহরের ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন ও তার বন্ধু মান্নান প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন।

আপনের বাবা জানায়, নিজে শারীরিক অসুস্থতায় কর্মক্ষমতা হারিয়েছেন। সংসারের আর্থিক সংকটে কম বয়সী বাক প্রতিবন্ধী ছেলেকে ঢাকার একটি হোটেলের কাজে দিয়েছিলেন। গত  ১ তারিখে আপন ঢাকার ওই হোটেল থেকে কাউকে কিছু না বলে চলে আসে। গত ৩ দিন ধরে আপনকে বহু খুঁজেছি কিন্তু পাইনি। পরে আজকে এসে আমার বাপদনের দেহা পাইলাম। 

ইউএনও তানভীর ফরহাদ শামীম, তাৎক্ষণিক আপনের হাতে নগদ ৫০০০ টাকা তুলে দেন। একইসাথে সে যেনো প্রতিবন্ধী ভাতা পান সেজন্য নাসিরনগরের ইউএনওর সাথে কথা বলবেন বলে জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy