শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন। শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে ৪ জন চেয়ারম্যান প্রার্থী, ৩ জন

2024-05-03T16:06:02+00:00
2024-05-03T16:06:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪, ৪:০৬ পিএম   (ভিজিট : ২৮৭)
X

তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন। শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে ৪ জন চেয়ারম্যান প্রার্থী, ৩ জন পুরুষ ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অন-লাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়াম্যান ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভানুলাল রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আছকির মিয়া, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মো. আফজাল হক, এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা হাজী মোহাম্মদ লিটন আহমেদ, ইকরামুল মোসলেমিন ফাউন্ডেশন শ্রীমঙ্গলের সভাপতি মাওলানা এম এ রহীম নোমানী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন।

মহিলা ভাইস চেয়াম্যান পদে বর্তমান ভাইস-চেয়াম্যান মিতালী দত্ত, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবিতা দাস ও হাজেরা বেগম মনোনয়ন পত্র দাখিল করেছেন। 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় আগামী ৫ মে মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থীতা প্রত্যাহার ১২ মে আর প্রতিক বরাদ্ধ ১৩ মে ও ভোটগ্রহন অনুষ্ঠিত হবে ২৯ মে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy