ময়মনসিংহে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহে পুকুরের পানিতে ডুবে সহোদর দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের শ্রীগলদি গ্রামের মো.

2024-05-03T16:55:38+00:00
2024-05-03T16:55:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪, ৪:৫৫ পিএম   (ভিজিট : ১৩৯)
X

ময়মনসিংহে পুকুরের পানিতে ডুবে সহোদর দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের শ্রীগলদি গ্রামের মো. কামাল মিয়ার শিশু ছেলে ওমর ফারুক (১০) ও আবু বক্কর (৭)।

বৃহস্পতিবার বিকালে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের শিমুল তলি মোড় নামক স্থানের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ শ্রীগলদি গ্রামের ‘ মো. কামাল মিয়া পরিবার নিয়ে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের গোদারাঘাট এলাকায় ভাড়া বাসায় থেকে ভ্যান রিকসা চালান। তার স্ত্রী অন্যের বাসায় কাজ করেন।

বৃহস্পতিবার সন্তানদের বাসায় রেখে দুইজনই যার যার কাজে চলে যান। পরে বাসায় ফিরে শিশু সন্তানদের ঘরে না পেয়ে খুঁজতে থাকেন। এক পর্যায়ে পাশের একটি পুকুরে শিশুদের লাশ ভাসতে থেকে এলাকাবাসী তাদের খবর দেয়। পরে হাসপাতালে নেবার পর চিকিৎসক দুই শিশুকের মৃত ঘোষণা করেন। 

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy