জমি নিয়ে বিরোধে পত্রিকা বিক্রেতাকে কুপিয়ে জখম

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পত্রিকা বিক্রেতা বাবর আলী (৬৫) কে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তিনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের

2024-05-03T19:40:12+00:00
2024-05-03T19:40:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জমি নিয়ে বিরোধে পত্রিকা বিক্রেতাকে কুপিয়ে জখম
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪, ৭:৪০ পিএম   (ভিজিট : ১৬৯)
X

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পত্রিকা বিক্রেতা বাবর আলী (৬৫) কে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তিনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের পূর্ব মৌকুড়ী গ্রামের আহেদ আলীর ছেলে ও দৈনিক রাজবাড়ী কন্ঠ পত্রিকা বিক্রি করেন। 

তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পূর্ব মৌকুড়ী গ্রামের জমিতে গেলে এ হামলার ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন বাবর আলী বলেন, তার নিজস্ব জমি নিয়ে আদালতে ১৪৪ ধারার মামলা রয়েছে। বিকেলে ওই জমি দেখতে গেওেল নওশের আলী মল্লিকের নেতৃত্বে ৫-৬জন তার উপর আর্তকিত ভাবে হামলা করে। হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দা, চাকু ও লাঠি কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্বক আহত করে। তাকে লোকজন উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy