দুর্গাপুরে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুরে আত্মজাগরণে প্রজন্মের দায়বোধ শিরোনামে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে

2024-05-04T13:26:43+00:00
2024-05-04T13:26:43+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪, ১:২৬ পিএম   (ভিজিট : ২২৫)
X

নেত্রকোনার দুর্গাপুরে আত্মজাগরণে প্রজন্মের দায়বোধ শিরোনামে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে অবস্থিত  জলসিঁড়ি পাঠকেন্দ্রে এ অধ্যয়নসভা হয়।

জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায় আলোচনা করেন বইপ্রেমী রকিব হাসান, পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ দেলোয়ার হোসেন, শিক্ষক মোজাম্মেল হক, মন্তোষ দে, ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম, সংস্কৃতিজন নাদিম সিদ্দিকী, কবিতা কর্মী আল আমীন খান,  সংগঠক নূর আলম। 

এ অধ্যয়নসভায় স্কুল কলেজের অর্ধ শতাধিক শিক্ষার্থী  অংশগ্রহণ করে।

আলোচনায় অতিথিরা বলেন,জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখছে জলসিঁড়ি পাঠাগার। পাঠকরা খুব সহজেই এই পাঠাগারে এসে সমসাময়িক বিষয়ে সম্যক ধারনা ও বিষয়ভিত্তিক জ্ঞান চর্চা করতে পারছে। একটি সমাজের রূপরেখা বদলে দিতে পারে একটি সমৃদ্ধ পাঠাগার। আজকের ছাত্ররাই আগামী দিনের জাতির কর্ণধার। পাঠাগারের বই-পুস্তক  একজন শিক্ষার্থীকে স্বশিক্ষিত মানুষ তৈরিতে সহায়তা করে। তাই প্রতিটি গ্রামে-মহল্লায় জলসিঁড়ির মত পাঠাগার গড়ে তোলা প্রয়োজন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy