রামপালে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

গত ৮ দিনের ব্যবধানে বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মো. হানিফ শেখ (২২) নামের এক যুবক।শনিবার (৪

2024-05-04T15:28:40+00:00
2024-05-04T15:35:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামপালে ট্রাকচাপায় যুবকের মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪, ৩:২৮ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৪ ৩:৩৫ পিএম  (ভিজিট : ২৪০)
X

গত ৮ দিনের ব্যবধানে বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মো. হানিফ শেখ (২২) নামের এক যুবক। 

শনিবার (৪ মে) দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের খানজাহান আলী বিমানবন্দরের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, খুলনা থেকে মোংলা গামী গ্যাসের সিলিন্ডার বোঝাই একটি বসুন্ধরার ট্রাক বাইসাইকেল আরোহী হানিফকে চাপা দেয়। এ সময় হানিফের মাথা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মগজ বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই হানিফ নিহত হন।

রামাপাল থানার ওসি সোমেন দাস জানান, খবর পেয়েই ফোর্স পাঠানো হয়। লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় নামক স্থানে ট্রাকের চাপায় ৩ জন নিহত হন।#






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy