কলমাকান্দায় ভারতীয় মদসহ দুই মাদক কারবারি আটক

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভারতীয় ৪৮ বোতল মদসহ দুই মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।আটককৃতরা হলো, উপজেলার সীমান্তবর্তী লেংগুরা

2024-05-04T15:48:41+00:00
2024-05-04T15:48:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় ভারতীয় মদসহ দুই মাদক কারবারি আটক
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪, ৩:৪৮ পিএম   (ভিজিট : ১৬৩)
X

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভারতীয় ৪৮ বোতল মদসহ দুই মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।আটককৃতরা হলো, উপজেলার সীমান্তবর্তী লেংগুরা ইউনিয়নের শিবপুর খালভাঙা গ্রামের আব্দুল জব্বারের ছেলে  মো. ওসমান গনি  (২৬) ও একই  এলাকার আব্দুস সোবহানের  ছেলে মো. আল আমিন (১৯) ।

পুলিশ জানায়, উপজেলার শনিবার ভোরের দিকে লেংগুরা সীমান্ত এলাকা থেকে বস্তায় করে অভিনব কৌশলে মাদক নিয়ে আসা হচ্ছে , এমন গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল হাইসহ পুলিশের একটি দল লেংঙরার বটতলা বাজারে চেকপোষ্ট বসিয়ে সন্দেহভাজন তল্লাশি চালায়। এ সময় ভারতীয় ৪৮ বোতল মদসহ দুইজনকে আটক করা হয় ।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক সত্যতা নিশ্চিত করে  জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু শেষে শনিবার দুপুরের দিকে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy