সোনাগাজীতে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

সোনাগাজীতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য হামলার স্বীকার হয়। হামলায় আহত হয় সোনাগাজী মডেল

2024-05-04T16:29:34+00:00
2024-05-04T16:29:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাগাজীতে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪, ৪:২৯ পিএম   (ভিজিট : ২৬০)
X

সোনাগাজীতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য হামলার স্বীকার হয়। হামলায় আহত হয় সোনাগাজী মডেল থানা পুলিশের উপপরিদর্শক মাহবুব আলম সরকার, এএসআই আবুল খায়ের এবং কনস্টেবল মোহাম্মদ আলী।

গতকাল শুক্রবার (৩ মে) বিকেলে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মধ্যম চরচান্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাতে পুলিশের উপপরিদর্শক মাহবুব আলম সরকার বাদী হয়ে কুয়েত প্রবাসী মো. ইয়াহিয়া ও তার তিন ছেলেকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। পরে পুলিশ মো. ইয়াহিয়া (৫৭) এবং তার ছেলে মো. আবদুল আজিজকে (২৪) গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, চরচান্দিয়া ইউনিয়নের মধ্যম চরচান্দিয়া এলাকার কুয়েত প্রবাসী ইয়াহিয়ার বিরুদ্ধে তার ভাইদের দায়ের করা চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সম্প্রতি দেশে ফিরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনটি মামলায় জামিন নেন তিনি। আদালত থেকে জামিন নিলেও ইয়াহিয়া জামিনের আদেশের কপি থানায় জমা দেননি। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাড়িতে গেলে তাদের ঘরে ঢুকতে বাধা দিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

অন্যদিকে প্রবাসী মো. ইয়াহিয়ার পরিবারের দাবি জামিনে থাকার পরও পুলিশ জোরপূর্বক ঘরে ঢুকে তার তিন ছেলেসহ পরিবারের সদস্যদের মারধর করে আহত করেছেন।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় বলেন, ইয়াহিয়ার বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তিনটি মামলায় জামিন নিলেও থানায় বা তার কাছে আদেশের কোনো কাগজপত্র ছিল না। শুক্রবার একটি মামলায় তাকে গ্রেপ্তারের জন্য গেলে তারা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয় এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy