সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরে নবযোগদানকৃত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম শেরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। । ৪

2024-05-04T16:53:21+00:00
2024-05-04T16:53:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪, ৪:৫৩ পিএম   (ভিজিট : ২০৪)
X

শেরপুরে নবযোগদানকৃত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম শেরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। । ৪ মে শনিবার  দুপুর ১২ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের বক্তব্য শুনেন নবাগত পুলিশ সুপার। পরে সার্বিক পরিস্থিতি সম্পর্কে তার (পুলিশ সুপার) বক্তব্যে বলেন, আমাদের পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে অনেক দায়বদ্ধতা রয়েছে। সন্তানের অভিভাবক হিসেবে প্রত্যেকের দায় রয়েছে সন্তানের উপর নজরদারি করার। সন্ধ্যার পরে সন্তানদের বাইরে বের হতে না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি অভিভাবকদের উদ্যশ্বে বলেন, মাদক, ইভটিজিং, চোরাচালান, জোয়া সহ নানা সমস্যা রয়েছে। শেরপুরের মোট জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবলের সীমাবদ্ধতা থাকলেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বশক্তি দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে এ বিষয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণ যাকে চাইবেন তাকে ভোট দিবেন। জনগণ যাকে চাইবেন না তার অবস্থা তার মত হবে। পুলিশ সম্পুর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে। কেউ এর ব্যত্যয় ঘটাতে চেষ্টা করলে তার উপর ব্যবস্থা নেয়া হবে।

মতবিনিময় সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার এস এম আবু ছাইদ হিরন,সদর থানার ওসি মোঃ এমদাদুল হক, নালিতাবাড়ী থানার ওসি মোঃ মনিরুল ইসলাম ভুঁইয়া, নকলা থানার ওসি মোঃ আব্দুল কাদের, শ্রীবরদী থানার ওসি মোঃ আব্দুল কাইয়ুম খান, ঝিনাইগাতী থানার ওসি মোঃ বশির আহমেদ বাদল সহ শেরপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy