ময়মনসিংহে ধান মাড়াইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষাণীর মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈদ্যুতিক ফ্যানের বাতাসে উড়িয়ে ধান মাড়াই করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজেদা খাতুন(৪২) নামের এক কৃষাণীর মৃত্যু

2024-05-04T17:47:07+00:00
2024-05-04T18:25:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে ধান মাড়াইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষাণীর মৃত্যু
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪, ৫:৪৭ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৪ ৬:২৫ পিএম  (ভিজিট : ১৬৬)
X

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈদ্যুতিক ফ্যানের বাতাসে উড়িয়ে ধান মাড়াই করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজেদা খাতুন(৪২) নামের এক কৃষাণীর মৃত্যু হয়েছে। 

শনিবার দুপুর ১ টার দিকে  উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চর পূবাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজেদা খাতুন ওই গ্রামের মো. হুমায়ুন কবিরের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু হানিফা হানিফ। 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ক্ষেত থেকে কেটে আনা বোরোধান মাড়াই করে বাড়ির উঠোনে বৈদ্যুতিক পাখার সাহায্যে ধান উড়ানোর সময় হঠাৎ বিদ্যুতের তারে পা লেগে যায় কৃষাণী সাজেদা খাতুনের। এতে তিনি বিদ্যুস্পৃষ্ট হন। পরে গুরুতর আহত অবস্থায় ওই কৃষাণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ফ্যানের বাতাসে ধান উড়ানোর সময় বিদ্যুতায়িত হয়ে কৃষাণী মারা যান। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর  করা হয়েছে।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy