ধনবাড়ীকে মাদক মুক্ত করার দাবীতে মানব বন্ধন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে উপজেলাকে মাদকমুক্ত করে গড়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।আজ রবিবার

2024-05-05T15:59:01+00:00
2024-05-05T15:59:01+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ধনবাড়ীকে মাদক মুক্ত করার দাবীতে মানব বন্ধন
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ মে, ২০২৪, ৩:৫৯ পিএম   (ভিজিট : ২১১)
X

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায়  সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে উপজেলাকে মাদকমুক্ত করে গড়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। 

আজ রবিবার দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)'র নিকট  স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ধনবাড়ী উপজেলার কয়াপাড়া, কালিপুর, খাসপাড়া, মিয়াপাড়াসহ বিভিন্ন গ্রামে মাদকের বিপুল  বিস্তার ঘটেছে। কালিপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলম ও তাঁর স্ত্রী-সন্তান, একই গ্রামের জুলহাস উদ্দিন, কয়াপাড়া গ্রামের আব্দুল কুদ্দুছ, মো. বেলাল হোসেরা মিলে  মাদকের কারবারে জড়িয়ে পড়ায় এলাকার যুবসমাজসহ স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েরাও ধ্বংস হয়ে যাচ্ছে। স্থানীয় ভবেশ ঘোষের ছেলে মানিক ঘোষ সম্প্রতি মাদক নেওয়ার টাকা না পেয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয় আশরাফ আলীর নেতৃত্বে এলাকার নানা শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে ধনবাড়ী পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান বকল প্রধান অতিথির হিসেব বক্তব্য দেন। এ সময় তিনি ধনবাড়ী পৌরসভাকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়ে বলেন, ধনবাড়ী পৌর শহরের যেকোনো জায়গায় মাদকসেবী ও মাদক কারবারি পাওয়ামাত্র আটক করে থানায় দেওয়ার নির্দেশ দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মো. নাজির উদ্দিন, ভবেশ ঘোষ, কবির হোসেনসহ এলাকার বিভিন্ন শেণি পেশার জনগণ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy