লালপুরে হত্যা মামলার আরও ২ আসামি গ্রেফতার

লালপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর রেলস্টেশন এলাকায় এক আ'লীগ নেতাকে গুলি করে হত্যার ঘটনায় আরো ০২ জন আসামী গ্রেফতার

2024-05-05T16:43:37+00:00
2024-05-05T16:49:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লালপুরে হত্যা মামলার আরও ২ আসামি গ্রেফতার
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ মে, ২০২৪, ৪:৪৩ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৪ ৪:৪৯ পিএম  (ভিজিট : ৪৫৩)
X

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর রেলস্টেশন এলাকায় এক আ'লীগ নেতাকে গুলি করে হত্যার ঘটনায় আরো ০২ জন আসামী গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, আলোচিত গোপালপুর পৌর আওয়ামীলীগ এর সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম ওরফে মঞ্জু (৩৯) কে পূর্ব শত্রুতার জের ধরে গুলি করে হত্যা করা হয়। ঘটনার সাথে সাথেই এজাহার নামীয় ০৪ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়। 

নাটোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তারিকুল ইসলাম পিপিএম মহোদয় এর সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার বড়াইগ্রাম সার্কেল, নাটোর জনাব মোঃ শরীফ আল রাজীব এর সরাসরি নেতৃত্বে লালপুর থানার একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে আজ ০৫/০৫/২০২৪ খ্রিঃ তারিখ ভোরে ঢাকায় অভিযান পরিচালনা করিয়া এজাহার নামীয় আসামী মোঃ রায়হান (২৯), পিতা-মোঃ কামরুল এবং মোঃ তামিম (২০), পিতা-মোঃ হাসান আলী টুমন, উভয় সাং-শিবপুর (খাঁ পাড়া), থানা-লালপুর, জেলা-নাটোর দ্বয়কে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy