নীলফামারীতে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

জলবায়ু সংকটে অপরিহার্য জনশক্তি, প্রতিপাদ্যে নীলফামারীতে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উদযাপিত হয়েছে।এ উপলক্ষে রবিবার সকালে নীলফামারী নার্সিং ও মিডওয়াইফারি

2024-05-05T17:37:13+00:00
2024-05-05T17:37:13+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ মে, ২০২৪, ৫:৩৭ পিএম   (ভিজিট : ৩০৩)
X

জলবায়ু সংকটে অপরিহার্য জনশক্তি, প্রতিপাদ্যে নীলফামারীতে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকালে নীলফামারী নার্সিং ও মিডওয়াইফারি কলেজের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নার্সিং ও মিডওয়াইফারি কলেজের সভা কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নার্সিং ইনস্ট্রাকটর রাবেয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজ ও জেনারেল হাসপাতালের ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট শিখা রানী দেব ও নার্সিং সুপারভাইজার আনোয়ারা খাতুন বক্তব্য দেন।

নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নার্সিং ইনস্ট্রাকটর সুরাইয়া পারভীনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের পাবলিক হেলথ নার্স ফাহিমা খাতুন, নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নার্সিং ইনস্ট্রাকটর নাজমা খাতুন ও মর্জিনা খাতুন এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারির তৃতীয় বর্ষের শিক্ষার্থী সামসুন্নাহার খুশি ও মুন্না ইসলাম বক্তব্য দেন।
প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্মসুচিতে অংশ নেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy