শ্রীমঙ্গলে ৩ ঘন্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

শ্রীমঙ্গলে আজ রবিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩ ঘন্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও

2024-05-05T18:50:30+00:00
2024-05-05T18:50:30+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে ৩ ঘন্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ মে, ২০২৪, ৬:৫০ পিএম   (ভিজিট : ১৮৭)
X

শ্রীমঙ্গলে আজ রবিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩ ঘন্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও আজ তাপমাত্রা কিছুটা কমেছে। 

আজ শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

আজ বিকেল ৩ টা থেকে আকাশে কালো মেঘ জমতে থাকে। অন্ধকার হয়ে আসে চারদিক। এ সময় শুরু হয় মুষলধারে বৃষ্টি। ৩ ঘন্টায় শ্রীমঙ্গল আবহাওয়া অফিস ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে। বৃষ্টির সাথে হয়েছে শিলাবৃষ্টিও। 

সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখার সময় শ্রীমঙ্গলে বৃষ্টি হচ্ছিল। ৩ ঘন্টার বৃষ্টিতে জনজীবনে ফিরে এসেছে স্বস্তি। শীতল হাওয়া জনজীবনে শান্তির পরশ বুলিয়ে যায়।

এদিকে বৃষ্টির অভাবে খরার কবলে পড়েছিল দেশের অন্যতম চা শিল্পাঞ্চল শ্রীমঙ্গল।  রেড স্পাইডার ও হেলোপেলটিস মশার আক্রমন দেখা দিয়েছিল। চা গাছ ঝলসে পাতা কুঁকড়ে যাচ্ছিল। এ বৃষ্টি চা উৎপাদক মহলে এনে দিয়েছে স্বস্তি। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy