ভান্ডারিয়ায় জেপির চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি জেপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাহিবুল হোসেনের মনোনয়ন বাতিল ঘোষণা করা

2024-05-05T19:28:52+00:00
2024-05-05T19:28:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভান্ডারিয়ায় জেপির চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ মে, ২০২৪, ৭:২৮ পিএম   (ভিজিট : ২৭৬)
X

পিরোজপুরের ভান্ডারিয়া  উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি জেপির মনোনীত  চেয়ারম্যান পদপ্রার্থী  মোঃ মাহিবুল হোসেনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।  

যাচাই-বাছাই শেষে গতকাল রোববার (৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাধবী রায়। হলফনামায় অসম্পূর্ণ তথ্য দেয়ায় বাছাইয়ের দিন এ সিদ্ধান্ত নেন জেলা রিটার্নিং কর্মকর্তা। 

মোঃ মাহিবুল হোসেন পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু'র চাচাতো ভাই এবং  জাতীয় পার্টি জেপি'র ভান্ডারিয়া উপজেলা কমিটির কার্যনির্বাহী সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান। তিনি  অনলাইনে মনোনয়ন ফরম দাখিল করেছিলেন।
 
মাহিবুল হোসেন ব্যাতীত  চেয়ারম্যান,  ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫  জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে ভান্ডারিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মো:  মিরাজুল ইসলাম। তাঁর ছোট্ট  ভাই মো: সালাহ উদ্দিন  ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার। 

ভাইস চেয়ারম্যান পদে- উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মৃধা।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে-  মালিকা পারভীন, তারা ব্যাতীত অন্য কেউ প্রার্থী হয়নি।

তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২ মে, মনোনয়নপত্র বাছাই ছিল ৫ মে, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল ৬/৮ মে, আপিল নিষ্পত্তি ০৯/১১মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোটগ্রহণ হবে আগামী ২৯ মে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy