কালিহাতী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে তীব্র তাপদাহে তৃষ্ণার্ত রিক্সা, ভ্যান-অটো চালক, পথচারী এবং বয়স্কদের মাঝে বিশুদ্ধ পানীয় জল

2024-05-05T19:43:46+00:00
2024-05-05T19:43:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ মে, ২০২৪, ৭:৪৩ পিএম   (ভিজিট : ৩০৯)
X

টাঙ্গাইলের কালিহাতী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে তীব্র তাপদাহে তৃষ্ণার্ত রিক্সা, ভ্যান-অটো চালক, পথচারী এবং বয়স্কদের মাঝে বিশুদ্ধ পানীয় জল ও স্যালাইন বিতরণ করা হয়েছে। 

রবিবার (৫ মে) দুপুরে কালিহাতী উপজেলা চত্বর, বাসস্ট্যান্ড ও শহীদ শফি সিদ্দিকী চত্তরে প্রায় ১ হাজার বোতল বিশুদ্ধ জল ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন, সহ-সভাপতি আনিসুর রহমান শেলী, সাধারণ সম্পাদক মুনসুর হেলাল বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেন, কার্যকরী সদস্য রশিদ আহাম্মদ আব্বাসী, দাস পবিত্র ও সদস্য নাহিদ খান প্রমুখ। 

এ মানবিক কর্মসূচিতে একত্মতা ঘোষণা করে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাসমত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাতেমা খাতুন বৃষ্টি।

ভ্যান চালক রহমত আলী বলেন সাংবাদিকদের এ উদ্যােগ খুবই প্রশংসনীয়। তৃষ্ণায় এক বোতল পানি পেয়ে আমি আনন্দিত।

রিপোর্টার্স ইউনিটির সদস্যরা ভবিষ্যতেও এধরনের মানবিক কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy