হঠাৎই সারাদেশে একযোগে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি

বুলেটিন ডেস্ক

সারাবাংলা

সারাদেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আগামীকাল সোমবার থেকে

2024-05-05T20:14:42+00:00
2024-05-05T20:14:42+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
হঠাৎই সারাদেশে একযোগে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ মে, ২০২৪, ৮:১৪ পিএম   (ভিজিট : ৩৭৮)
X

সারাদেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আগামীকাল সোমবার থেকে বৃষ্টিপাত বেড়ে তাপপ্রবাহ কমার বিষয়ও জানানো হয়েছে।

রোববার (৫ মে) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম। তিনি বলেন, আজ (৫ মে) বিকেল ৪টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে দেশের ওপর দিয়ে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেজন্য সতর্কতা জারি করা হয়েছে। 

এছাড়া আগামীকাল (সোমবার) থেকে সারাদেশে বৃষ্টির পরিমাণ বাড়বে। এতে করে যেসব জায়গায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল সেগুলো ধীরে ধীরে প্রশমিত হবে।

এদিকে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি. মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা দমকা হাওয়া আকারে ৪০-৫০ কি. মি. পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy