আদমদীঘিতে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদমদীঘি প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার আদমদীঘিতে মোখলেসুর রহমান (৬০) নামের এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (৬ মে) দুপুরে

2024-05-06T19:22:37+00:00
2024-05-06T19:22:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আদমদীঘিতে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
আদমদীঘি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ৭:২২ পিএম   (ভিজিট : ২২৭)
X

বগুড়ার আদমদীঘিতে মোখলেসুর রহমান (৬০) নামের এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ মে) দুপুরে আদমদীঘি বাজার এলাকায় ভাড়া বাসার শয়নকক্ষে ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। 

মোখলেসুর রহমান উপজেলার বিনাহালী গ্রামের মৃত ইসমাইল হোসেন মণ্ডলের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোখলেসুর রহমান তার স্ত্রী চাটখইর মাদরাসার সহকারী শিক্ষক আফরোজা বেগমকে নিয়ে ওই ভাড়া বাসায় থাকতেন। তার প্রথম স্ত্রী গ্রামের বাড়ি থাকেন। সোমবার দুপুরে সবার অগোচরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মোখলেসুর রহমান। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy