দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে পাঠচক্র অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে “নারীর প্রতি সহিংসতাঃ বর্তমান পরিস্থিতি” শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত হয়।সোমবার (৬ মে)

2024-05-06T19:40:11+00:00
2024-05-06T19:40:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে পাঠচক্র অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ৭:৪০ পিএম   (ভিজিট : ১৫৪)
X

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে “নারীর প্রতি সহিংসতাঃ বর্তমান পরিস্থিতি” শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত হয়।

সোমবার (৬ মে) বিকাল ৪টায় সংগঠনের কার্যালয়ে “নারীর প্রতি সহিংসতাঃ বর্তমান পরিস্থিতি” শীর্ষক পাঠচক্র অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম বলেন, বর্তমান সময়ে নারীর প্রতি সহিংসতা বাড়ছে উদ্বেগজনক হারে, ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, খুন, অপহরণ অনেকটা ভয়াবহ সামাজিক ব্যধিতে পরিণত হয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও এ অনাকাঙ্খিত পরিস্থিতি শিকার হতে হচ্ছে কোন না কোন তরুণী, কিশোরী, নারী বা কন্যা শিশুকে। নারীর প্রতি সহিংসতা শুধু নারীর বিষয় না, এটা পরিবার ও সমাজের বিষয়। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক রুবিনা আকতার এর সঞ্চানায় পাঠচক্রে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মাহবুবা খাতুন, মিনতি ঘোষ, সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, প্রশিক্ষণ গবেষনা ও পাঠাগার সম্পাদক রোকসানা বিলকিস, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক কৃষ্ণা প্রিয়া মুর্মু, তরুনী সদস্য আচল সরেন, ডমিনিকা টুডু, শ্রেয়া বারলা, আরিফিন জান্নাত ঋতু, মেঘা ঘোষ প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy