ভোটের দিন অস্ত্র নিয়ে কেন্দ্রে যেতে বললেন ইউপি মেম্বার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ভোটের দিন অস্ত্র নিয়ে কেন্দ্রে যেতে বলেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার (সদস্য) মো. কবির

2024-05-06T19:57:35+00:00
2024-05-06T20:08:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোটের দিন অস্ত্র নিয়ে কেন্দ্রে যেতে বললেন ইউপি মেম্বার
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ৭:৫৭ পিএম  আপডেট: ০৬.০৫.২০২৪ ৮:০৮ পিএম  (ভিজিট : ১৬১)
X

ভোটের দিন অস্ত্র নিয়ে কেন্দ্রে যেতে বলেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার (সদস্য) মো. কবির হোসেন। 

গত ৩ মে উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকার পশ্চিম পাড়ায় এক নির্বাচনী সভায় তিনি এ আহবান জানান। এক মিনিট ১৯ সেকেন্ডের এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে কবির হোসেনকে বলতে শুনা যায়, ‘আমরা কিন্তু ভোটের দিন প্রত্যেকে যার যার ব্যাগে যার যার অস্ত্র নিয়ে মাঠে আসতে হবে।’ 

এ সময় তিনি ওই এলাকার কেন্দ্র থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী ছাইদুর রহমান স্বপনকে ৫০০ ভোটে জয়ী করার আহবান জানান। পাশাপাশি ছাইদুর রহমানের পক্ষে কাজ করার জন্য উপস্থিত সবার প্রতিশ্রুতি আদায় করেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক দুবরাজ।

এ বিষয়ে কবির হোসেন বলেন, ‘আমি ব্যাগে বলতে গতি বুঝিয়েছি। আর অস্ত্র বলতে ভোটকে বুঝিয়েছি। আসলে গ্রামের ভাষায় আবেগ নিয়ে বলতে গিয়ে বিষয়টা অন্যরকম শুনা গেছে। ইউএনও গত (রবিবার) আমাকে বিষয়টি নিয়ে ডাকিয়েছেন। আমি এভাবে বলে এসেছি। এসময় প্রার্থী ছাইদুর রহমানও উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy