কেন্দুয়ায় নবীন শিক্ষকদের বরণ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদানকৃত ১২১ জন নবীন শিক্ষকদের বরণ করে নিল কেন্দুয়া উপজেলা প্রাথমিক

2024-05-06T20:00:07+00:00
2024-05-06T20:00:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় নবীন শিক্ষকদের বরণ
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ৮:০০ পিএম   (ভিজিট : ২৩৩)
X

নেত্রকোনার কেন্দুয়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদানকৃত ১২১ জন নবীন শিক্ষকদের বরণ করে নিল কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি। 

সোমবার (৬ মে) বিকেলে পাবলিক হল অডিটোরিয়ামে কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে নবীন শিক্ষকদের বরণ অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। 

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো.জামিরুল হক ভূঞার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.রাজীব হোসেন, কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এনামুল হক পিপিএম, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো.জাকির আলম ভূঞা, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম খান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. আসাদুজ্জামান, সহ-শিক্ষা অফিসার মীর্জা মোহাম্মদ, মো.আবুল কাশেম প্রমূখ।

এসময় কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও নবীন শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে নবীন ও প্রবীণ শিক্ষকদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy